বাগমারা বিএনপির ৪৬ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪৬ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গতকাল সোমবার ওই নেতা-কর্মীরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আবেদন নাকচ করে দিয়ে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি পালনের সময় বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।