বাগমারায় সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক শাহিন আলম (৪৯) মারা গেছেন। গতকাল রোববার ভোরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
শাহিন আলম রাজশাহী নগরের ২৮ নম্বর ওয়ার্ডের ভদ্রা এলাকার বাসিন্দা। গত শনিবার ভোরে উপজেলার দেউলা বাসস্ট্যান্ডের কাছে বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ওই অটোরিকশার যাত্রী সুজিত কুমার (৪৫) নিহত হন। তিনি পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। এ ঘটনায় আহত হন শাহিন আলমসহ আরও চারজন।
বাগমারা থানার পরিদর্শক আসাদুজ্জামান বলেন, গতকাল ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাটির চালক শাহিন মারা যান। এ ঘটনায় সকালে নগরের রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। শনিবারের ওই দুর্ঘটনায় আহত অন্য ব্যক্তিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।