প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় গতকাল শনিবার স্বেচ্ছায় রক্তদান করা হয়েছে। স্থানীয় সাংসদ এনামুল হকের মা সালেহা বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এনা গ্রুপের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজন স্বেচ্ছায় রক্ত দেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের কর্মীরা রক্ত গ্রহণ করেন। উপজেলার শিকদারীতে সালেহা ইমারত মেডিকেল সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি|