বাগমারার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সালেহা-ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন। গতকাল শনিবার সকালে সালেহা ইমারত হিমাগার মিলনায়তনে আড়াই শ কৃতী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান স্থানীয় সাংসদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুল্লাহিল আজাদ।