বাগমারায় অর্ধশত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় গত বুধবার রাতে এক কৃষকের অর্ধশত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।স্থানীয় লোকজন জানান, উপজেলার মজোপাড়া গ্রামের কৃষক আহম্মদ আলী কয়েক মাস আগে তাঁর জমিতে শতাধিক কলাগাছ লাগান। গত বুধবার রাতে দুর্বৃত্তরা তাঁর বাগানের অর্ধশত কলাগাছ কেটে ফেলে।সরেজমিন গিয়ে গতকাল শুক্রবার দেখা গেছে, কলাগাছগুলো কাটা পড়ে আছে। বাগানে কিছু গাছ দাঁড়িয়ে আছে। আহম্মদের বোন রজুফা খাতুন জানান, তাঁর ভাই গরিব কৃষক। দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলায় তাঁর ভাই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর ভাইয়ের কোনো শত্রু ছিল না। কী কারণে গাছগুলো কেটে ফেলা হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না।