বাগমারায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগের সমেঞ্চলনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক স্কুলশিক্ষকসহ ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে সমেঞ্চলন পণ্ড হয়ে গেছে। দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে উপজেলার বাসুপাড়ার বীরকয়া উচ্চবিদ্যালয়ে নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমেঞ্চলন শুরু হয়। এতে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সমেঞ্চলনে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে স্থানীয় আক্কাছ ও সৈয়দ আলী পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে। আধা ঘণ্টা ধরে এ অবস্থা চলে। পরে উভয়পক্ষ লাঠিসোঁঠা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।আহত অবসরপ্রাপ্ত শিক্ষক আবেদ আলী (৬০), আলাউদ্দিন (২৫), আয়ের আলী (৫০), সিরাজ উদ্দিন (২৫), আকবর আলী (৪৫), সিদ্দিক (২২) ও আবু জাফরকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সৈয়দ আলী অভিযোগ করেন, দলের কিছু সুবিধাবাদী কর্মী জামায়াত-বিএনপির লোকজন নিয়ে সমেঞ্চলন পণ্ড করার জন্য তাঁদের ওপর হামলা চালিয়েছে। আক্কাছ আলী পাল্টা অভিযোগ করে বলেন, গঠনতন্ত্র না মেনে সমেঞ্চলন করার চেষ্টা করা হয়েছিল। দলের লোকজন তা পণ্ড করে দিয়েছে।সমেঞ্চলনের অতিথি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান জানান, তাঁদের সামনেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ জন্য তাঁরা সমেঞ্চলন স্থগিত করে চলে এসেছেন।