বাগমারায় আউশ মৌসুমে বোরো সংগ্রহ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলায় আউশ মৌসুমে বোরো সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে এ অভিযান শুরু করা হয়েছে। স্থানীয় সাংসদ এনামুল হক এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, কৃষক আকবর আলী, ফরহাদ হোসেন প্রমুখ।উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আবদুর রহিম জানান, গুদামে জায়গা না থাকায় এতদিন ধান সংগ্রহ করা যায়নি। ভিজিএফ, ভিজিডি ও দুর্গাপূজা উপলক্ষে চাল বিতরণ করায় জায়গা ফাঁকা হয়েছে। এবার ১৮ টাকা কেজি দরে ৫৮২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।