বাগমারায় আব্বু বাহিনীর সদস্যের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা এলাকার নতুন সন্ত্রাসী সংগঠন আব্বু বাহিনীর সদস্যের বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। দলের পক্ষ থেকে তাদের অস্ত্র দেওয়া হয়েছে বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম জানান, গতকাল ভোরে আব্বু বাহিনীর সদস্য মজনুর রহমানের (১৬) স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে তার গ্রাম বাগমারার রায়াপুরে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির টয়লেটের পাশ থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ১৭ জানুয়ারি আব্বু বাহিনীর দুই সদস্য মজনুর ও শাহিনকে আটক করা হয়। পরে নিজেদের কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করলেও তাদের নিয়ে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করতে পারেনি। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা করার পর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বুধবার জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশিদ জানান, জিজ্ঞাসাবাদে তারা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। চলতি মাসের ২ তারিখ থেকে বাগমারায় তাদের কার্যক্রম শুরু হয়।