বাগমারায় ইউএনও লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় জনতার হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাঞ্ছিত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান, চাঁঁদা আদায় ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে গতকাল শনিবার ইউএনওর কার্যালয়ের হিসাব সহকারী হাবিবুর রহমান ৩৬ জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাত ২০০-৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন।