বাগমারায় কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমারির কম্বল গায়োত দিইয়্যা আরামে ঘুমাবের পারব বাপু। পেথম আলোক আল্লাহ ভালো করুক।’ প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেওয়া কম্বল পেয়ে এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বড়বিহানালীর পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ ইসমাইল হোসেন। শুধু তিনিই নন, তাঁর মতো আরও অনেকে গত শুক্রবার কম্বল পেয়ে খুশি হয়ে বাড়ি ফেরেন। শুক্রবার ভোর থেকে রাজশাহীর বাগমারার বন্ধুসভার সদস্যরা তিনটি দলে ভাগ হয়ে বাগমারা সদর, ভবানীগঞ্জ পৌরসভা, চানপাড়া, দরগামাড়িয়া, কাজীপাড়া, বড়বিহানালী, দেউলা এলাকায় ঘুরে ঘুরে গবিব, অসহায় ৬৫ জন শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করেন। অন্যদিকে, গতকাল শনিবার সকালে উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের মানসিংহপুর, পার মানসিংহপুর, মোহনপুর গ্রামের ২৫ জন শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ করেন বন্ধুসভার জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম, নাসিম আহমেদ, রিনা বেগম, ফারুক আহমেদ, আবদুল লতিফ, এলাহী বক্স, কোরবান আলী, মাজেদুর রহমান, রোস্তম আলী প্রমুখ। বাঘায় বন্ধুসভার কম্বল বিতরণআমাদের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক জানান, মুক্তিযোদ্ধা সংসদের বাঘা কার্যালয়ের সামনে গত বুধবার বিকেলে প্রথম আলোর বাঘা বন্ধুসভার উদ্যোগে ৯০ জন শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়। বাঘা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব নূরুন্নবী সরকার দুঃস্থ ও শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় বাঘা বন্ধুসভার সুখী পান্ডে, নাজমুল হক, মিলন, জাকির. প্রশান্ত, মেয়র ও প্রিন্সসহ বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।