বাগমারায় কেন্দ্রে প্রবেশে বাধা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার তাহেরপুর ও ভবানীগঞ্জ পৌরসভায় দু-একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
উপজেলার তাহেরপুর পৌরসভার বিষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থীকে লাঞ্ছিত ও ভবানীগঞ্জের সাদোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ধানের শীষের সমর্থকদের যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া বিএনপির কর্মীকে মারপিট ও কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে যুবলীগের এক ওয়ার্ড সভাপতিকে জরিমানা করা হয়।
প্রত্যক্ষদর্শী ১০-১২ জন নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল বুধবার সকাল নয়টার দিকে তাহেরপুর পৌরসভার বিএনপির মেয়র পদপ্রার্থী আবু নঈম সামসুর রহমান বিষুপাড়া ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন। তিনি নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে যুবলীগের স্থানীয় কর্মীরা তাঁকে বাধা দেন। পরে বিএনপির প্রার্থী অভিযোগ করেন, তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
এদিকে যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সোহেল রানা বিএনপি-সমর্থিত প্রার্থীদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেন।