বাগমারায় ছাত্রলীগের কমিটি বাতিল দাবি, বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সাধারণ নেতা-কর্মী ও পদবঞ্চিতরা রোববার সন্ধ্যায় উপজেলার হাটগাঙ্গোপাড়ায় মিছিল ও সমাবেশ করেছেন।উপজেলার পশ্চিমাঞ্চলের ছাত্রলীগের উদ্যোগে মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আবু সাঈদ, মশিউর রহমান, আবদুল মালেক, আবু রাসেল মৃধা, শহিদুজ্জামান, আসাদ, এমদাদুল হক প্রমুখ।বক্তারা ১৭ মার্চ স্থানীয় সাংসদের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ঘোষিত কমিটিকে অগণতান্ত্রিক ও পকেট কমিটি আখ্যায়িত করে তা সাত দিনের মধ্যে বাতিলের দাবি জানান। তাঁরা অভিযোগ করেন, সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে অযোগ্য ব্যক্তিদের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া উপজেলার পশ্চিমাঞ্চলের পাঁচ ইউনিয়নের নেতা-কর্মীদের বঞ্চিত করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ কমিটি বাতিল করা না হলে পাল্টা আউচপাড়া, গোবিন্দপাড়া, নরদাশ, শুভডাঙ্গা ও সোনাডাঙ্গা ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে আঞ্চলিক কমিটি গঠন করা হবে।এর আগে একই দাবিতে বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে নেতারা অভিযোগ করেন, ১৫ বছর পর উপজেলা ছাত্রলীগের সম্মেলন হলেও পকেট কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন নির্দিষ্ট স্থানে না করে সাংসদের হিমাগারে নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে, যা ষড়যন্ত্রমূলক। এ সময় সদ্য ঘোষিত সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক জহুরুল ছাড়া অন্যদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। গভীর রাতে তাঁদের ফিরিয়ে দিয়ে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মালেক বলেন, ‘নিয়মনীতি মেনেই কমিটি ঘোষণা করা হয়েছে। পদবঞ্চিতরা ভিত্তিহীন অভিযোগ করেছেন।’ জেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামানও একই কথা বলেছেন।