বাগমারায় জাল সনদে চারজনের চাকির
রাজশাহীর বাগমারার মোহনগঞ্জ উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষক ও এক সহকারী গ্রন্থাগারিকের বিরুদ্ধে জাল সনদে চাকির করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শিক্ষা অধিদপ্তর ও জেলা প্রশাসকের কাছে ওই বিদ্যালয়ে কয়েকজন চাকরিপ্রার্থী ও এলাকাবাসী লিখিত অভিযোগ দেন৷ পরে গত ২৬ এপ্রিল জেলা প্রশাসক অভিযোগের সত্যতা পাওয়ায় ওই চারজনকে চাকিরচ্যুতের নির্দেশ দেন।
এ ছাড়া গত মঙ্গলবার শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে রাজশাহীর উপপরিচালক সরেজিমনে অভিযোগের তদন্ত করেছেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজন এর সত্যতা স্বীকার করেন।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ২০১১ সালে সমাজবিজ্ঞান, কাব্যতীর্থ, কৃষি শিক্ষা ও সহকারী গ্রন্থাগারিক পদে চারজন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও নিয়োগ বোর্ড সমাজবিজ্ঞান বিষয়ে নাসির উদ্দিন, কৃষি শিক্ষায় সুলতানা পারভীন, কাব্যতীর্থে শিউলী রানী ও সহকারী গ্রন্থাগারিক পদে রশিদা খাতুনকে নিয়োগ দেয়। ওই সময় প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা নির্বাচিতদের নিবন্ধনের সনদ জালের বিষয়ে নিয়োগ বোর্ডকে অভিযোগ দিলেও কাজ হয়নি। পরে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মাসুদ রানা ও ওবায়দুর রহমান এবং এলাকার অনেকে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের নিবন্ধন সনদ জালের বিষয়ে শিক্ষা অধিদপ্তর ও রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। রাজশাহী জেলা প্রশাসকের দপ্তর থেকে তা তদন্তের জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া গত ৬ এপ্রিল তা যাচাইয়ের জন্য বেসরকাির শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। ওই চারজনের সনদ জালের বিষয় প্রমাণিত হওয়ার পর রাজশাহী শিক্ষা কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের দপ্তর থেকে জালসনদধারীদের নিয়োগ বাতিলের জন্য বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিসহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান গত ২৮ এপ্রিল এ-সংক্রান্ত একটি চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে জানান, ওই চারজনের বিরুদ্ধে নিবন্ধন জালের অভিযোগ সত্য। তবে নির্দেশ পাওয়ার পরও কেন তাঁদের নিয়োগ বাতিল করা হচ্ছে না এ প্রসঙ্গে তিনি জানান, তাঁরা প্রভাবশালী হওয়ায় সম্ভব হচ্ছে না। এ ছাড়া তাঁদের নিয়োগ দেওয়ার সময় তিনি দায়িত্বে ছিলেন না।
তবে নাসির, সুলতানা ও শিউলী জাল সনদ নিয়ে চাকির করার কথা স্বীকার করেছেন। তবে পরে তাঁরা সব ঠিক করে নিয়েছেন বলে জানান।