বাগমারায় জেএমবির সদস্য আর্মি বাচ্চু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মতিয়ার রহমান (৫৫) ওরফে আর্মি বাচ্চুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার ভোররাতে রাজশাহীর বাগমারা উপজেলার কামারবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।র‌্যাবের দাবি, বাচ্চু জেএমবির গায়েরে এহসার সদস্য ও ফাঁসির আদেশ কার্যকর হওয়া জঙ্গিনেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী। তাঁর বাড়ি বাগমারার মাড়িয়া ইউনিয়নের বামনকয়া গ্রামে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বাচ্চুর বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্ট একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ ছাড়া তিনি আহাদ হত্যা মামলার আসামি।