বাগমারায় জেএমবির সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা থানার পুলিশ গতকাল শনিবার দুপুরে উপজেলার ঝিকরা বাজার থেকে পুলিশের তালিকাভুক্ত জেএমবির সদস্য ও হত্যা মামলার আসামি আবদুল কাদের বক্সকে (৩৫) গ্রেপ্তার করেছে।বাগমারায় জেএমবির উত্থানের সময় সাজুরিয়া গ্রামের একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০০৯ সালে আবদুল কাদেরের বিরুদ্ধে মামলা হয়। গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।