বাগমারায় জেএমবির সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি থেকে গতকাল বুধবার জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, মামুনুর রশিদ কয়েক মাস আগে জামিনে মুক্তি পান। এলাকায় এসে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করেন। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পুনরায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে প্রভাব খাটাতে পারেন—এমন আশঙ্কায় গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুণ অর রশিদ বলেন, মামুনুর রশিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামুনুরের পরিবার বলছে, গত ইউপি নির্বাচনে মামুনুর জামায়াত-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে কাজ করেন। এ কারণে পরাজিত আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী তাঁর প্রতি ক্ষিপ্ত হন। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।