বাগমারায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলায় ট্রাকের চাপায় সাবদুল আলী মণ্ডল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সাবদুলের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, দুপুরে সাবদুল আলী বাড়ি থেকে সাইকেল চালিয়ে বাগমারার মোহনগঞ্জ বাজারে যাচ্ছিলেন। মোহনগঞ্জ-কানপাড়া সড়কের পালশা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে ট্রাকের নিচে পড়ে যান। ট্রাকটি তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন সাবদুলকে মৃত অবস্থায় উদ্ধার করে। ট্রাকটিও আটক করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেনের ভাষ্য, বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।