বাগমারায় ট্রাকের চাকায় প্রাণ গেল এনজিওকর্মীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। নিহত ওই এনজিওকর্মীর নাম জাহাঙ্গীর আলম (২৪)। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সগুনা গ্রামের রেজাউল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, আজ মঙ্গলবার সকালে জাহাঙ্গীর আলম মোটরসাইকেল চালিয়ে গোয়ালকান্দি এলাকা থেকে তাহেরপুরে যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে তিনি রামরামা এলাকার শিকদারী-তাহেরপুর সড়কের পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।