বাগমারায় ডায়রিয়া একজনের মৃত্যু আক্রান্ত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে এই রোগে উপজেলার শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে গতকাল সোমবার খোদেজা বেগম নামের এক নারী মারা গেছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার গণিপুর, সোনাডাঙ্গা ও ঝিকরা এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এ সময়ে এখানে অর্ধশত ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন আরও অর্ধশত। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের খোদেজা বেগম (৪০) মারা যান। গত রোববার তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বয়েজ উদ্দিন জানান, খাদ্যে বিষক্রিয়া ও আবহাওয়ার কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।