বাগমারায় নারী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল রোববার ব্যতিক্রমধর্মী নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হলেও সর্বদলীয় নারীরা উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বর্তমান সরকার নারীদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও তাঁদের অধিকার সম্পর্কে অবহিত করার জন্য এই সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় সাংসদের ব্যবসাপ্রতিষ্ঠান শিকদারীতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ প্রায় আট হাজার নারী উপস্থিত ছিলেন। সমাবেশে স্থানীয় সাংসদ এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নীরু কামরুন্নাহারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী শিরিন ইসলাম ও জেলা সভানেত্রী মর্জিনা পারভীন। সমাবেশে অংশগ্রহণকারী নারীরা এখন থেকে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হবেন বলে অঙ্গীকার করেন।