বাগমারায় পুকুরে বিষ, ১০০ মণ মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের কালুপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১০০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।এলাকাবাসী জানান, কালুপাড়া গ্রামের মঞ্জুর রহমান একটি পুকুর ইজারা নিয়ে মাছের চাষ করছিলেন। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে। গতকাল বুধবার সকালে তিনি পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখেন। পরে পুকুর থেকে ৯০ মণ মরা মাছ তুলে বাজারে বিক্রি করা হয়। আরও প্রায় ১০ মণ মাছ মরে রয়েছে।মঞ্জুর রহমান বলেন, তিনি একটি মামলার সাক্ষী হওয়ায় শক্রতাবশত বিষ প্রয়োগ করা হতে পারে। এ ব্যাপারে তিনি মামলা করবেন বলে জানান। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, কেউ তাঁদের এ ব্যাপারে জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।