বাগমারায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা থানা–পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে চার দিনে নয়জন জঙ্গিকে গ্রেপ্তার করলেও বড় কাউকে ধরতে পারেনি। পুলিশের দাবি, আটক হওয়া জঙ্গিরা পুলিশের তালিকাভুক্ত। গত শুক্রবার রাত থেকে পুলিশ জঙ্গিবিরোধী অভিযান শুরু করে। বর্তমানে নব্য জেএমবির প্রধান মঈনুল ইসলাম ওরফে মুসার বাড়িও বাগমারায়।
থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, গত চার দিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে তালিকাভুক্ত নয়জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ও আটজন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) সদস্য। গ্রেপ্তারকৃতদের মধ্যে বড় ধরনের কোনো জঙ্গি নেই। এসব জঙ্গির বিরুদ্ধে পুলিশের আগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে ও দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।