বাগমারায় বাংলা ভাইয়ের দুই সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দ্বিতীয় শীর্ষ নেতা প্রয়াত সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের দুই অপারেশন সহযোগীকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।তাঁরা হলেন উপজেলার কাঁঠালবাড়ী গ্রামের শামসুর রহমান ও চন্দ্রপুরের আবুল হোসেন।পুলিশ জানায়, কয়েক ব্যক্তি এলাকায় নাশকতার জন্য বিভিন্ন পরিকল্পনা করছে—এমন খবরে পুলিশ কয়েকজনের ওপর নজরদারি শুরু করে। পরে গতকাল দুপুরে চানপাড়া এলাকা থেকে শামসুর ও হামিরকুৎসা এলাকা থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগেও একাধিকবার তাঁরা গ্রেপ্তার হয়েছিল। তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।