বাগমারায় বাংলা ভাইয়ের সহযোগী কলিম গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ক্যাডার কলিম উদ্দিন ওরফে কলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কলিম জেএমবির প্রয়াত নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন।