বাগমারায় বাংলা ভাইয়ের সহযোগী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও বাংলা ভাইয়ের অভিযান সহযোগী রাজশাহীর বাগমারা উপজেলার আবদুর রাজ্জাককে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৫ বাগমারা ক্যাম্পের সদস্যরা গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার যাত্রাগাছি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেন। র্যাব-৫-এর জঙ্গি দমন সেলের সহকারী পরিচালক মির্জা গোলাম সারোয়ার জানান, চাঁদার দাবিতে বাংলা ভাইসহ অন্য জঙ্গিরা ২০০৪ সালের ১ এপ্রিল কাঁঠালবাড়ী গ্রামের আবদুল মান্নানের ওপর ব্যাপক নির্যাতন করে। এ ঘটনায় রাজ্জাকসহ অন্য ব্যক্তিদের বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডে মদদদান ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন মান্নান। রাজ্জাক ওই মামলার পলাতক আসামি।