বাগমারায় বারানই নদী রক্ষার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলার বারানই নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বেড়া নির্মাণ করে মাছ ধরা বন্ধসহ বিভিন্ন দাবিতে বারানই নদী রক্ষা কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করা হয়েছে।সকালে নদীসংলগ্ন তালতলি বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে এলাকার শিক্ষক, সাংবাদিক, ছাত্র, জনপ্রতিনিধি ও সচেতন লোকজন অংশ নেন। এ সময় নদী দখলমুক্ত করার দাবি জানিয়ে বক্তব্য দেন বারানই নদী রক্ষা কমিটির সভাপতি কাজেম উদ্দিন কবিরাজ, বাগমারা ডিগ্রি কলেজের শিক্ষক খবির উদ্দিন প্রমুখ।একই দাবিতে সংগঠনটি গত মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসক ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দিয়েছে। ইউএনও সাদেকুল ইসলাম স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।