বাগমারায় বিনা মূল্যে চোখের চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার সালেহা ইমারত হিমাগারের উদ্যোগে বিনা মূল্যে চক্ষুশিবিরে গতকাল বৃহস্পতিবার ১২৫ জনের চোখের ছানি অস্ত্রোপচার করা হয়েছে। দিনাজপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ইলিয়াস আলী খানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল এই অস্ত্রোপচার করে। তাদের থাকা-খাওয়াসহ চশমা দেবে হিমাগার কর্তৃপক্ষ। এ ছাড়া আরও তিন হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। সকালে আনুষ্ঠানিকভাবে চক্ষুশিবির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক নাদিরুজ্জামান আলম।