বাগমারায় মদসহ স্বামী-স্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জের নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক (৫২) ও তাঁর স্ত্রী ফিরোজা বেগমকে (৪৯) গতকাল শনিবার সকালে র‌্যাব-৫-এর বাগমারা ক্যাম্পের সদস্যরা আটক করেছেন। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ওই বাড়ি থেকে পাঁচ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) শামসুল হক জানান, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম জানান, র‌্যাব মাদকদ্রব্য ও সরঞ্জামাদিসহ তাঁদের থানায় সোপর্দ করেছে। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমান জানান, তিনি ছুটিতে আছেন। র‌্যাব তাঁকে মুঠোফোনে ঘটনাটি জানিয়েছে। আটক স্বামী-স্ত্রী মাদক ব্যবসায়ী বলে তিনি শুনেছেন।