বাগমারায় মসজিদে হামলাকারীর পরিচয় পেতে পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর চকপাড়া গ্রামের আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের মসজিদে বোমা হামলাকারীর পরিচয়ের পাওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) নিসারুল আরিফ।

হামলার ঘটনায় একজন হামলাকারী নিহত হয়েছেন এবং হামলায় অংশগ্রহণকারী জীবিত সন্দেহভাজন আরেকজনের ছবি সাংবাদিকদের সরবরাহ করা হয়েছে। কোনো একজন ব্যক্তি এই দুজনের পরিচয় দিতে পারলে তাঁকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা দেওয়া হবে। কেউ শুধু একজনের পরিচয় দিলে পারলে তিনি পাবেন ৫০ হাজার টাকা। পরিচয়দাতার পরিচয়ও গোপন রাখা হবে। প্রয়োজনে তার নিরাপত্তাও দেওয়া হবে।
সাংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মসজিদে বোমা হামলার ঘটনার প্রায় চার মাস পার হয়ে গেছে। চার মাসেও হামলাকারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় পাওয়ার জন্য সিআইডিসহ বিভিন্ন বাহিনী কাজ করেছে। তিনি বলেন, ‘তার ছবি দেশের ৬৪ জেলায় পাঠানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত জেলার কোন স্থান থেকে তার পরিচয়ের কোনো খবর আসেনি। তাই আমরা তার পরিচয় পাওয়া জরুরি মনে করেছি।’