বাগমারায় সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় গতকাল মঙ্গলবার জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ হয়েছে। উপজেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে থানা চত্বরে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞা। বাগমারা থানার ওসি সেলিম হোসেনের সঞ্চালনায় সমাবেশে অতিথি ছিলেন বাগমারার ইউএনও নাছরিন আক্তার, সহকারী পুলিশ সুপার আসলাম আহমেদ। সমাবেশে বক্তব্য দেন ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ হাতেম আলী, সাংবাদিক জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, কমিউনিটি পুলিশিং কমিটির শরিফুল ইসলাম ওরফে সান্টু প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।