বাগমারায় সূর্যচালা ভেঙে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় গতকাল রোববার জানালার সূর্যচালা (সানশেড) ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মাসুম পারভেজ (৮)। সে বড় বিহানালী গ্রামের সাহার আলীর ছেলে।সূত্র জানায়, সন্ধ্যার দিকে মাসুম প্রতিবেশী হিজরত আলীর বাড়ির সামনে খেলা করছিল। এ সময় জানালার সূর্যচালা ভেঙে তার মাথায় পড়ে। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।