বাগমারায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় গত সোমবার রাতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার কানাইশহর গ্রামের আবদুল মান্নান (৩২) ও কুশলপুর গ্রামের আলী হোসেন (৩০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত নয়টার দিকে মান্নান ও আলী হোসেন মোটরসাইকেলযোগে হাটগাঙ্গোপাড়া বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ভবানীগঞ্জ-কামারপাড়া সড়কের কানাইশহরে পৌঁছালে ভবানীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই আবদুুল মান্নান মারা যান। আহত অবস্থায় আলী হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে নয়টার দিকে সেখানে তিনি মারা যান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মান্নানের লাশ উদ্ধার করে। বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ আহমেদ জানান, পুলিশ বাসটিকে আটক করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।