বাগমারায় ১৫ বছর পর ছাত্রলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর পর রাজশাহীর বাগমারা উপজেলা ছাত্রলীগের সম্মেলন হচ্ছে ১১ মার্চ। উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে এখনো চার ইউনিয়নের কমিটি নেই। এ অবস্থাতেই কাউন্সিলের দিন ঘোষণা করায় নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা দেখা দিয়েছে, প্রকৃত ছাত্রদের কমিটিতে রাখার দাবি জানিয়েছেন তাঁরা।দলীয় সূত্রে জানা যায়, এক বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও হয়নি। আহ্বায়ক কমিটি একটানা তিন থেকে পাঁচ বছর দায়িত্ব পালন করেছে। এসব মেয়াদোত্তীর্ণ কমিটির দায়িত্ব পালন করেছেন অছাত্র ও বিবাহিতরা।উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান জানান, বিভিন্ন জটিলতার কারণে ১৫ বছর ধরে সম্মেলন হয়নি। তাঁর মতে, সম্মেলন হলে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়। এতে ছাত্ররা তাদের যোগ্য নেতৃত্ব বেছে নিতে পারে।