বাগাতিপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) নাটোরের বাগাতিপাড়া উপজেলা ও পৌর এলাকার কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার বিকেলে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
৭১ সদস্যের উপজেলা জাতীয় পার্টি কমিটির সভাপতি হিসেবে শমসের আলী ও সাধারণ সম্পাদক হিসেবে হাবিবুর রহমানকে নির্বাচিত করা হয়েছে। এদিকে জান মোহাম্মদ আলীকে সভাপতি ও আবদুল মান্নানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের পৌর কমিটি করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে বিআরডিবি হল মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।