বাগানের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি থেকে রেহাই পেতে লিচু ও সুপারি বাগান তার দিয়ে বিদ্যুতায়িত করা ছিল। সেই তারে জড়িয়ে রংপুর নগরের ৩৩ নম্বর ওয়ার্ডের জোর ইন্দ্রা এলাকায় সোহেল রানা নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জোর ইন্দ্রার জ্যোতিষ চন্দ্র তাঁর বাড়ির পাশে লিচু ও সুপারি বাগানের ফল চুরি থেকে রক্ষায় বাগানের চারদিকে তার দিয়ে ঘিরে রাখেন। ওই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে বিদ্যুতায়িত করে রাখা হয়। গতকাল বেলা তিনটার দিকে এই বাগানের পাশের জমিতে কাজ করছিলেন সোহেল রানা (২০)। তিনি হঠাৎ ওই তারে জড়িয়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।