প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার টেংরামারি এলাকায় গত মঙ্গলবার কার ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই দিনে খুলনা নগরের নূরনগর এলাকায় এক মোটরসাইকেলচালক প্রাণ হারিয়েছেন।পুলিশ জানায়, মঙ্গলবার রাত নয়টার দিকে রামপাল থেকে মংলাগামী নছিমনের সঙ্গে বিপরীতমুখী প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রশান্ত তরফদার (৫০) ও হাসপাতালে নেওয়ার পথে লাকি বেগম (৩০) মারা যান। গুরুতর আহত লাকির ছেলে হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় খুলনার নূরনগর পূর্তভবনের সামনে খুলনাগামী ট্রাকের সঙ্গে দৌলতপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক সাইফুল আলম গুরুতর জখম হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।