বাগেরহাট কারাগারে বন্দীদের অনশন পরে ভঙ্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাধ্যক্ষ ও কয়েকজন কর্মচারীর দুর্ব্যবহার ও নিম্নমানের খাবার পরিবেশনসহ নানা অনিয়মের প্রতিবাদে বাগেরহাট কারাগারের বন্দীরা গতকাল বৃহস্পতিবার সকালে আমরণ অনশন শুরু করেন। যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত কারা উপমহাপরিদর্শকের (ডিআইজি প্রিজন) আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুরে বন্দীরা অনশন ভঙ্গ করেন।জানা যায়, বিভিন্ন অনিয়মের প্রতিবাদে কারাগারটিতে থাকা ৬৫৪ জন হাজতি ও কয়েদি গতকাল সকাল থেকে আমরণ অনশন শুরু করেন। খবর পেয়ে দুপুরে ভারপ্রাপ্ত ডিআইজি-প্রিজন মো. বজলুর রশিদ সেখানে পৌঁছান এবং বেশ কয়েকজন বন্দীর কাছ থেকে অভিযোগের কথা শোনেন। এ সময় বন্দীরা কারাধ্যক্ষ দেবদুলাল কর্মকার ও দুর্ব্যবহারকারী কারা কর্মচারীদের প্রত্যাহার ও অন্যান্য অনিয়ম বন্ধের দাবি জানান।