বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট কারাগারে গতকাল মঙ্গলবার সকালে হাজতি তালুকদার শামীম হাসান (৪০) মারা গেছেন। তিনি শহরের আমলাপাড়া এলাকার তালুকদার বেদার উদ্দিনের ছেলে। কারাগারের ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী জানান, সকাল আটটার দিকে শামীম অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। ২৭ জানুয়ারি একটি চুরি মামলায় তাঁকে কারাগারে আনা হয়। বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুস সালাম জানান, শামীমকে মৃত অবস্থায় সকাল পৌনে নয়টার দিকে হাসপাতালে আনা হয়েছে। তাঁর মৃত্যুর কারন জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।