বাগেরহাট-খুলনার উন্নয়নে আ.লীগকে আবার ভোট দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের সাংসদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দিন বলেছেন, বাগেরহাটসহ খুলনাঞ্চলের উন্নয়নের জন্য আওয়ামী লীগকে বারবার নির্বাচিত করুন। কারণ, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এই অঞ্চলে কোনো উন্নয়ন হয় না। গতকাল বিকেলে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।শেখ হেলাল বলেন, বিএনপি সরকারের সময় মংলা বন্দর অচল হয়ে পড়েছিল। আমরা ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকারভিত্তিতে মংলা বন্দরকে সচল করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। দক্ষিণাঞ্চলে বন্ধ মিলকারখানা চালু করা হয়েছে। এখন পদ্মা সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে। পদ্মা সেতু এই এলাকার মানুষের জীবনযাত্রা বদলে দেবে। তিনি ফকিরহাট ও বাগেরহাট সদর উপজেলার জলাবদ্ধতা দূর করার উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোড়ল সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু।