বাগেরহাটে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের সদর উপজেলার আড়পাড়া বাজারে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হচ্ছেন সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী মোড়ল (৪৬), তাঁর ছোট দুই ভাই বাচ্চু মোড়ল (৩৮) ও হালিম মোড়ল এবং একই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সরোয়ার মোড়ল (৪২)। তাঁদের মধ্যে সরোয়ার মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।