বাগেরহাটে আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল শুক্রবার আপিল শুনানি শেষে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে হলফনামায় ব্যক্তিগত দায় উল্লেখ না করার অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। ৮ ডিসেম্বর তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন।
বাগেরহাট পৌরসভায় মেয়র পদে চূড়ান্ত মনোনীত প্রার্থীরা হলেন আওয়ামী লীগের খান হাবিবুর রহমান, বিএনপির এ কে এম আবদুল হাই, জাতীয় পার্টির (এ) মির্জা আলী হাসান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিনা হাসিবুল হাসান শিপন।
বাগেরহাট পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, আপিল শুনানি শেষে বাগেরহাট পৌরসভায় মেয়র পদে চারজন, নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জন প্রার্থী রয়েছেন।