বাগেরহাটে আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ভূঁইয়া হেমায়েত উদ্দিন সভাপতি এবং বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল কালাম মুহম্মদ আবদুল হাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মো. নওয়াব হোসেন জ্যেষ্ঠ সহসভাপতি, সুদেব কুমার মৃধা জুনিয়র সহসভাপতি, মো. আবদুস সালাম সহকারী সম্পাদক (অর্থ), মো. হুমায়ুন কবীর সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবাবপত্র) ও মো. আলতাফ হোসেন সহকারী সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে নির্বাচিত হয়েছেন। গত বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।