বাগেরহাটে আগুনে পুড়ে গেল এক বিঘা জমির আখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দি গ্রামে গত সোমবার রাতে এক বিঘা জমির আখখেত দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে আখখেতে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন তা নেভানোর চেষ্টা করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে খেত প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।খেতের মালিক শেখ গোলাম কিবরিয়া ও তাঁর স্ত্রী তহমিনা জানান, এক বিঘা জমি ১০ হাজার টাকায় লিজ নিয়ে তাঁরা আখের চাষ করেন। ফলনও ভালো হয়। কাঠাপ্রতি আড়াই হাজার টাকা দরে আখ বিক্রির চুক্তি করে কিছু টাকা অগ্রিমও নিয়েছেন। এখন তাঁরা পথে বসেছেন। অগ্রিম নেওয়া টাকা শোধ করা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। এই কৃষক দম্পতি অভিযোগ করেন, কিছুদিন আগে একই গ্রামের খেরো গাজী নামের এক ব্যক্তি তাঁদের না জানিয়ে খেত থেকে কয়েকটি আখ কেটে নেয়। বিষয়টি নিয়ে ঝগড়া হয়। তাঁদের ধারণা, খেরো গাজী নিজে বা অন্য কাউকে দিয়ে খেতে আগুন দিয়েছেন।এ ব্যাপারে জানতে খেরো গাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে খেরো গাজীর স্ত্রী কুলসুম বেগম তাঁর স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।