বাগেরহাটে আদালত বর্জন অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন আইনজীবীরা। ওই আদালতের বিচারক বেলায়েত উল্যাহর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবিতে গত রোববার থেকে এ কর্মসূচি পালন করে আসছে জেলা আইনজীবী সমিতি।আদালত বর্জন কর্মসূচির কারণে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন বিচারপ্রার্থীরা। এদিকে সমিতির সিদ্ধান্ত উপেক্ষা করে কিছু আইনজীবী ওই আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।আদালতের কার্যক্রমে অংশ নেওয়া প্রসঙ্গে সহকারী কৌঁসুলি খান মোহম্মদ আলী বাদশা বলেন, ‘ওই মামলার তদন্ত কর্মকর্তা অন্য জেলা থেকে এসেছিলেন। সরকার পক্ষের কৌঁসুলি হিসেবে আমাদের কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাই আমি হাজিরা দিয়ে মামলার নথি রেখে চলে এসেছি।’