বাগেরহাটে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ সোহরাব হোসেনকে (৪৪) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ গতকাল মঙ্গলবার স্থানীয় ব্রাহ্মণডাঙ্গা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। নিহত শেখ সোহরাব হোসেন সরসপুর গ্রামের মৃত শেখ আলতাফ হোসেনের ছেলে। গত ৩১ মার্চ ইউপি নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো সদস্য নির্বাচিত হনকোদালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শেখ জানান, সোমবার রাতে সোহরাব হোসেন স্থানীয় চালঠুরি বাজারের একটি দোকানে হালখাতার অনুষ্ঠানে যান। এরপর সেখান থেকে রাত সোয়া নয়টার দিকে নিজের মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা ত্যাগ করেন। রাত ১০টার দিকে পরিচিত একজনের কাছ থেকে মোবাইল ফোনে সোহরাব নিহত হওয়ার সংবাদ পান। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ইকবাল হোসেন বলেন, গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূর থেকে তাঁর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই শেখ আবেদ আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা করেছেন।