বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের সদর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি বাসের যাত্রীদের দুজন নিহত ও ২০ জন আহত হন। গতকাল শুক্রবার সকালে বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার ষাটগম্বুজ মসজিদের কাছে এ ঘটনা ঘটে।বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। নিহত ব্যক্তিরা হলেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামের আনিছুর রহমান হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম (১৯) ও নাজিরপুর উপজেলার বেলুয়া মুগার্ঝো গ্রামের আজাহার আলীর স্ত্রী জোহরা বেগম (৭০)। আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে বাগেরহাট সদর হাসপাতালে ও চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক হারুণ অর রশিদ জানান, বাসচালক পালিয়ে গেছেন।