চিকিৎ সার অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে বাগেরহাটের একটি বেসরকারি ক্লিনিকের মালিক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক এস কে আবদুল কাইয়ুম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার পুলিশ চিকিৎ সক কাইয়ুমকে গ্রেপ্তার করে। পরে অবশ্য তাঁকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসা রোডের বাসিন্দা জোবায়দা সুলতানার (২৩) স্বামী শাহনূর হোসেনের অভিযোগ, চিকিৎ সকের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে তাঁর স্ত্রী মারা গেছেন। এই অভিযোগে তিনি বাগেরহাট শহরের দাসপাড়া মোড়ে অবস্থিত মুক্তি ক্লিনিকের মালিক এস কে কাইয়ুম ও তাঁর স্ত্রী ডা. নাঈমা ফেরদৌসের বিরুদ্ধে গতকাল এ মামলা করেন।পুলিশ জানায়, গতকাল বেলা তিনটার দিকে চিকিৎ সক কাইয়ুমকে বাগেরহাট মডেল থানায় ডেকে এনে পুলিশ গ্রেপ্তার করে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।শাহনূর হোসেনের বড় ভাই শামীম আহসান বলেন, গত ১৯ আগস্ট গভীর রাতে মুক্তি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী দুটি মেয়েশিশুর জন্ম দেন। অস্ত্রোপচার করেন চিকিৎ সক এস কে কাইয়ুম। এ সময় রোগীর অবস্থা ছিল সংকটাপন্ন। এই অবস্থায় রোগীকে ক্লিনিকে রেখে এস কে কাইয়ুম ২০ আগস্ট সকালে স্ত্রীকে নিয়ে ঈদের কেনাকাটা করতে খুলনায় চলে যান। ওই সময় রোগীর অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। পরে ২১ আগস্ট ভোরে চিকিৎ সক কাইয়ুমের পরামর্শে রোগীকে উন্নত চিকিৎ সার জন্য খুলনায় নেওয়া হয়। কিন্তু তিনি ব্যবস্থাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না দিয়ে খুলনার চিকিৎ সকের সঙ্গে তাঁকে মুঠোফোনে যোগাযোগ করিয়ে দিতে বলেন।শামীম হাসান বলেন, রোগীকে খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে রোগীর সঙ্গে কাগজপত্র না থাকায় সংশ্লিষ্ট চিকিৎ সক রোগী গ্রহণ না করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে ভর্তি করার পরদিন সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।শামীম হাসানের অভিযোগ, বিভিন্ন মহল থেকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে।চিকিৎ সক কাইয়ুম অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ক্লিনিকেই রোগীর যথাযথ চিকিৎ সা হচ্ছিল। কিন্তু রোগীর পরিবার আস্থা রাখতে না পেরে তাঁকে কিছু না জানিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ রোগী নিয়ে খুলনায় চলে যায়।বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিকিৎ সক কাইয়ুমকে থানায় ডেকে নিয়ে আসা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়। পরে সন্ধ্যায় মুচলেকা নিয়ে চিকিৎ সক কাইয়ুমকে ছেড়ে দেওয়া হয়।