বাগেরহাটে ছাত্রদল নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের হরিণখানা এলাকার যুবদলের কর্মী রাজ্জাক সরদার হত্যা মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়াকে (২৮) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার সকালে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহম্মদ বেলায়েতউল্লাহ জামিন নামঞ্জুর করে তানুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি এ মামলার অভিযোগপত্রভুক্ত অন্যতম আসামি। বর্তমানে রাজ্জাক হত্যা মামলাটি এ আদালতে বিচারাধীন রয়েছে।একই সময়ে শহরের আরেকটি ডাকাতি মামলায় তানুকে জামিন দিয়েছেন আদালত।বাগেরহাট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আইনজীবী ওয়াহিদুজ্জামান দিপু বলেন, তানু ভূঁইয়া এ মামলায় জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে ছিলেন। বেশ কয়েকটি তারিখে হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল তিনি হাজির হলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। মামলার অন্য আটজন আসামি বর্তমানে জামিনে রয়েছেন।২০০৪ সালের ২৫ সেপ্টেম্বর একদল সশস্ত্র সন্ত্রাসী রাজ্জাক সরদারকে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।