বাগেরহাটে ছেলের কোদালের কোপে মায়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের কচুয়ায় ছেলের কোদালের কোপে শাহিদা বেগম (৫৫) নামের এক নারী মারা গেছেন। গত রোববার সকালে উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে পুলিশ ওই নারীর ছেলে ওবায়দুল ইসলামকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ওবায়দুল তাঁর মায়ের কাছে টাকা চান। টাকা না পেয়ে তিনি তাঁর মাকে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। বাগেরহাট সদর হাসপাতালে রাত ১১টার দিকে শাহিদা মারা যান।