বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নে তোফাজ্জেল হোসেন ওরফে তোফা (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার তারাকান্দি বালুরচর চাতলার বিলের একটি ধানখেত থেকে মঙ্গলবার অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।কুলিয়ারচর থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকালে চাতলার বিলে ধান কাটতে গিয়ে কৃষকেরা এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গলাকাটা লাশটির হাত ও পায়ে একাধিক জখমের দাগ রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশ শনাক্ত ও অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, তোফাজ্জেল হোসেন বিয়ের পর থেকে ধোপাখালী ইউনিয়নের ভাসা গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ চলছিল। এ ব্যাপারে প্রাণনাশের আশঙ্কায় সম্প্রতি তিনি সাধারণ ডায়েরি করেছিলেন। এই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী রওশন আরাকে আটক করা হয়েছে।রওশন আরা থানায় বসে জানান, প্রকৃতির ডাকে সাড়া দিতে মঙ্গলবার রাত তিনটার দিকে তিনি ঘরের বাইরে যান। একটু পরে ঘরে ফিরে তিনি স্বামীকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পুলিশ গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।